ads

বুধবার , ১১ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে প্রামান্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০১
চারঘাটে প্রামান্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

cccনজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : ধর্মব্যবসা-সন্ত্রাস-জঙ্গিবাদ, ধর্ম নিয়ে অপরাজনীতি-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশেরপত্রের উদ্যোগে রাজশাহীর চারঘাট উপজেলার ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে প্রামান্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  দেশেরপত্রের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসাবে নিমপাড়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মেছের আলী, দেশের পত্র উপদেষ্টা মসীহ উর রহমান, সরদহ ৫ নং ওয়ার্ড সভাপতি আসলাম উদ্দিন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য জোবায়দুল ইসলাম (বুদি),  বিভাগীয় ব্যুরো দেশেরপত্র মনিরুজ্জামান, রাজশাহী দেশেরপত্র ব্যুরো মিনারুল ইসলাম, নজরুল ইসলাম বাচ্চু, মোমাররফ হোসেন রবিসহ ২ শতাধিক জনসাধারণ সভায় উপস্থিত ছিলেন।

রাজশাহীর চারঘাটে নসিমন-করিমন চলাচল বন্ধ

Shamol Bangla Ads

চারঘাট  প্রতিনিধিঃ রাজশাহীর বিভিন্ন রুটে দেশীয় প্রযুক্তিতে তৈরী স্যালো ইঞ্জিন চালিত (ভুটভুটি) চলাচল বন্ধ থাকায় চরম পরিবহন সংকট দেখা দিয়েছে। এতে কম দূরত্বের যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে এবং কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীরা মালামাল বহনে চরম দুর্ভোগে পড়েছেন। কৃষকেরা হাটে বাজারে কৃষিপণ্য নিয়ে যেতে না পারায় কৃষক কমদামে বাড়িতেই ফসল বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে দেশে তৈরী মোটরযান বন্ধ থাকায় ৭শত শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এখন তাদের পরিবার নিয়ে মানবতের জীবন যাপন করছেন। এই যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে শ্রমিকরা আত্মাহুতির হুমকি দিয়েছেন। এছাড়া নসিমন-করিমন মালিক শ্রমিক ৪ দফা দাবিতে কঠোর কর্মসূচী দেওয়ার হুসিয়ারী দিয়ে বুধবার উপজেলা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। ভুটভুট চালক মহির উদ্দিন ও তোফাজ্জাল এর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, এনজিও পদক্ষেপ প্রত্যেকে থেকে ৪৮ হাজার টাকা তুলে স্যালো ইঞ্জিন চালিত (ভুটভুটি) ক্রয় করে এবং এর সাহায্যে ৫ জন সদস্যের সংসার চালায়। বর্তমানে নসিমন-করিমন চলাচল বন্ধ থাকায় এনজিওর ঋণের কিস্তি না দিতে পারায় বাড়ী থেকে পালিয়ে বেড়াচ্ছে। চারঘাট শাখার নসিমন-করিমন মালিক সমবায় শ্রমিক সমিতির সভাপতি মিন্টু হোসেন জানান, রাজশাহীর ৯টি উপজেলায় প্রায় ১৪/১৫ হাজার নসিমন-করিমন চলাচল করে এবং ৫০ হাজার শ্রমিক লোকের জীবন-জীবিকা নির্ভর করে। অনেক শ্রমিক বেকার হয়ে বসে আসেন। তাই অনতিবিলম্বে নসিমন-করিমন চলাচলের দাবি জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।

চারঘাটে কালেক্টরেট সহকারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

c-3বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) উদ্যোগে চারঘাট উপজেলায় কর্মরত কালেক্টরেট সহকারীগণ নিজেদের পদবী ও বেতন স্কেল পরিবর্তনের দাবীতে ৩ ঘন্টাব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন। ১১ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসের সামনে কর্মচারীরা ৩ ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেন। বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী  অফিসারের অফিস সহকারী মজিবর রহমান। এ ছাড়াও রফিকুল ইসলাম জমা সহকারী, পার্থ কুমার দাস প্রধান সহকারী, হেলাল উদ্দিন, নাজির উপজেলা ভূমি অফিস, লিপি রায়, সার্টিফিকেট সহকারী আলীউদ্দীন অফিস সহকারী, রবিউল ইসলাম, স্টেনোটাইপিষ্ট, আজিজুর রহমান, আরিফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসসহ সকলদপ্তরের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতিতে অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালিহাতীতে সড়ক দূর্ঘটনা ও ট্রেনের আঘাতে ২জনের মৃত্যু পরবর্তী সংবাদ নবাবগঞ্জে এক দুরন্ত শিশু কণ্যাকে পুলিশে সোপর্দ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads