অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া শাহী মসজিদ সড়কে ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি ও জনপ্রতিনিধিরা নির্মাণ কাজে বাধা দিলেও বাধা উপেক্ষা করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদের শ্রমিকরা। শুরুতেই কাজের মান নিয়ে এলাকাবাসী হতাশা প্রকাশ করেছে।

ভূক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, এডিপি’র অর্থায়নে উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া শাহী মসজিদ সড়কে ২৯০ মিটার ইটের সলিং কাজের দরপত্র আহ্বাণ করে এলজিইডি। ৬ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যায়ে মেসার্স সরদার এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজের দায়িত্ব পান।
স্থানীয় ইউপি সদস্য সুকুমার শিকারী, শহীদুল হক অভিযোগ করেন, ৮ফুট চওড়া সড়কটিতে কার্যাদেশে ১নম্বর ইট দিয়ে কাজ করার কথা উল্লেখ রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান প্রভাব খাটিয়ে দায়সারা ভাবে নি¤œমানের পচা ইট বিছিয়ে কাজ করছে। আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজে বাঁধা দেই। কিন্তু আমাদের বাঁধা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারের শ্রমিকরা। পরে রোববার উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করি। উপজেলা প্রকৌশলী অফিস থেকে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে ফিরে যায়।অফিসের লোকজন চলে যাওয়ার পর পর আবার পচা ইট দিয়ে কাজ শুরু করে। স্থানীয় আব্দুস ছত্তার সরদার বলেন, যেভাবে পচা ইট দিয়ে কাজ করছে, তাতে চলতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে ইট নষ্ট হয়ে জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেবে। এমন সড়ক আমাদের লাগবেনা। এরচেয়ে আমাদের ্আগের সড়কই ভাল ছিল’।
এব্যাপারে স্থানীয় বাটাজোর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাবুল সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তাটি দায়সারাভাবে নির্মাণ কাজ চালাচ্ছেন ঠিকাদার। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি অবহিত করে প্রতিকার চেয়েছি।
নির্মাণ কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদার মো. সাজ্জাদ হোসেন বলেন, মাত্র ৬ লাখ ৩৫ হাজার টাকায় মানসম্মত কাজ করা সম্ভব নয়। তাই আমি কাজটি অন্য এক ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছি। এব্যাপারে গৌরনদী উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বলেন, অভিযোগ পাওয়ার পর আমি উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশিদকে সোমবার দুপুরে সরেজমিনে পাঠাই। তিনি ঠিকাদরকে ত্রুটিপূর্ণ ইট অপসারণসহ রাস্তার কাজ বন্ধ রাখার নিদের্শ দিয়েছেন।
বরিশাল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান সৈকত গুহ পিকলু

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ইউনিয়নের ডিজিটাল চেয়ারম্যান হিসেবে খ্যাত সৈকত গুহ পিকলু বরিশাল জেলার বর্ষসেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৭ থেকে ৯ জুন বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৪’র সমাপনী অনুষ্ঠানে চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র হাতে জেলার বর্ষ সেরা শ্রেষ্ঠ চেয়ারম্যানের ক্রেস্ট তুলে দেন বরিশাল জেলা প্রশাসক ও অনুষ্ঠানের সভাপতি মো. শহীদুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ মো. রেজাউল, মো. অহিদুজ্জামান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হাসান পাটোয়ারী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ ইকবাল, সহকারী প্রোগ্রামার নুরুল আমিন, মো. শওকত হোসেন, মো. মাইনুল ইসলামসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
মেলায় ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র এবং বরিশাল সদর, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, উজিরপুর উপজেলার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রসহ ২৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী অন্যান্যদের মাঝেও ক্রেস্ট, সনদ প্রদান করেন অতিথিরা।
গৌরনদীতে মাদকদ্রব্যসহ ৫ জনকে গ্রেপ্তার
বরিশালের গৌরনদী থানা পুলিশ গত সোমবার দুপুরে মাদকদ্রব্যসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। এঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
গৌরনদী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক রেজাউল করিম রাজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশিদ ও হাসানুজ্জামান একদল পুলিশ নিয়ে পৌরসভার পশ্চিম শাওড়া মহল্ল¬ায় অভিযান চালায়। এসময় জুলহাস বেপারীর বাড়ি থেকে মাদক বিক্রেতা ও সেবনকারী জুলহাস বেপারী, নুরুল ইসলাম বেপারী, শহিদুল ইসলাম, জসিম শরীফ ও হিজবুল আকনকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ আটক করে। এঘটনায় উপপরিদর্শক হারুন-অর-রশিদ বাদি হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
গৌরনদীতে ভুয়া এনজিও এ্যাচিভমেন্ট’র প্রতারণা সম্পর্কে তদন্তে সত্যতা মিলেছে
গৌরনদীতে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে এ্যাচিভমেন্ট নামের একটি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির চেয়ারম্যানসহ কর্মকর্তারা। এচিভম্যন্টের প্রতারকরা টাকা নিয়ে ক্ষান্ত হয়নি উল্টো গ্রাহকদের মিথ্যা মামালা দিয়ে হয়রানি করছে।তদন্তে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে আত্মসাত করার সত্যতা মিলেছে।
তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে জানা গেছে, গতবছর আগস্ট মাসে গৌরনদীতে এ্যাচিভমেন্ট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির আত্মপ্রকাশ ঘটে। গৌরনদী বন্দরের মন্ডল প্ল¬াজা নামের একটি ভবনে ভাড়া নিয়ে উপজেলার কলাবাড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোস্তফা সরদার ও তার পুত্র আকতারুজ্জামান পলাশ, স্ত্রী মাহফুজা খানম ও চাচা ফজলুল হক সরদারসহ পরিবারের অন্যান্য সদস্য ও কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তিদের নিয়ে সমিতির নামে সমবায় অধিদপ্তর থেকে সনদ লাভ করে। আকতারুজ্জামান পলাশ ওই সমিতির চেয়ারম্যান, তার বাবা মোস্তফা সরদার ভাইস চেয়ারম্যান ও চাচা ফজলুর হক সরদার সেক্রেটারী।
সমিতির চেয়ারম্যান পলাশ ও তার সহযোগীরা প্রতারণার ফাঁদে ফেলে গৌরনদী পৌরসভার চর গাধাতলী মহল¬¬ার অবসরপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মুক্তিযোদ্ধা আলহাজ্ব খান শামছুল হক (৬৫)’র ৫ লাখ টাকা, তার গ্রীস প্রবাসী পুত্র মিজানুর রহমান খানের ৫ লাখ ও তার কন্যা ইটালী প্রবাসীর স্ত্রী সাবিনা ইয়াসমিনের ২ লাখ ৩০ হাজার টাকাসহ প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়। পরবর্তীতে প্রতারিত গ্রাহকদের আবেদনের প্রেক্ষিতে বরিশাল বিভাগীয় সমবায় অফিসের উপ-নিবন্ধক (প্রশাসন) মো. নবীরুল ইসলামকে তদন্তভার প্রদান করা হয়। তিনি গত ২৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, এচিভমেন্ট নামের প্রতিষ্ঠানের প্রতারক কর্মকর্তারা অধিক মুনাফা দেয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে ৭৪ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করে অফিস ফেলে পালিয়েছে।



















