ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে স্বামীর পাষবিক নির্যাতনে রক্তাত্ব জখম ২ সন্তানের জননী, মোসাঃ রোজিনা আক্তার (২৭), শ্বশুর নুর ইসলাম (৬০), শ্বশুরী খাদিজা বেগম (৫৫) ভাণ্ডারিয়ায় চিকিৎসাধীন। ৮ জুন রবিবার সকাল ৬ টায় তার স্বজনরা তাদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ভাণ্ডারিয়ায় হাসপাতালে নিয়ে আসেন।

ঘটনা সূত্রে জানা গেছে, ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের কেতাব আলীর ছেলে খালেক হাওলাদারের সাথে একই উপজেলার বলতলা-বিনাপানি গ্রামের নুর ইসলামের কন্যা রেজিনার সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালই কাটছিল। গত ৩ বছর পূর্বে তারা চট্রগ্রামে গিয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। স্বামী খালেক হাওলাদার দৈনিক মজুরী হিসেবে শ্রমিকের কাজ করতেন। স্ত্রী রোজিনা বেগম স্থানীয় একটি গার্মেন্সএ চাকুরী নেয়। সংসার পরিচালনায় স্ত্রীর তার বেতন দিয়ে সাধ্যমতো সংসারের দেখাশুনা করতো। তার পরেও স্বামী খালেক বিভিন্ন অজুহাতে স্ত্রীর কাছে টাকা চাইতো। এক পর্যায় ৬০ হাজার টাকা বাবার বাড়ী থেকে এনে দেয়ার জন্য চাপ দিতে থাকে। স্ত্রী এ কথায় রাজি না হয়ে দরিদ্র পিতার পক্ষে এতো টাকা দেয়া সম্ভব নয় বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাররিক নির্যাতন দিন দিন বাড়তে থাকে। এমনকি বাড়াটিয়া ৫তলা ভবনের ছাদ থেকে ২বার ফেলে দেয়ার চেষ্ঠা চালালে তার ডাক চিৎকারে বাড়ীর মালিক পক্ষের হস্তক্ষেপে এ থেকে বেঁচে যায়।
গত ১৮দিন পূর্বে মোসাঃ রোজিনা আক্তার বাবার বাড়ীতে চলে আসে অত্যাচার সইতে না পেরে সংসার না করার সিদ্ধান্ত নিয়ে এর ১দিন পর স্বামীকে ডিভোর্স দেয়। এ সংবাদ স্বামী জানতে পেরে শনিবার দিনগত গভীর রাতে স্ত্রীসহ শ্বশুর নুর ইসলাম, শ্বাশুরী খাদিজা বেগমের উপর আতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এতে রোজিনা বেগমের মাথা, নুর হোসেন ও খাদিজা বেগমের মাথা ফেটে চোঁখ রক্তজমাট জখম হয়। এ আঘাতের কারনে নুর হোসেনের মাথায় ২২টি সেলাই দেয়া হয়েছে। অপর ২জনেরও একাধীক সেলাই দেয়া হয়েছে। তাদের অবস্থা আশংঙ্কা জনক।
এ ব্যাপারে আহত নুর আলী জানান, কোন কারন ছাড়াই মেয়েকে মারধর করতো এজন্য মেয়ে বাড়ী চলে আসে। এ জন্যই আমাদের উপর হামলা করে। তাদের সংসারে ৯ ও ৭ বছরের হাবিবা ও লামিয়া নামের ২টি কন্যা সন্তান রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতী চলছে বলে জানান স্বজনরা।
ভাণ্ডারিয়ায় গৃহবধুর কান কেটে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্ত
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের এক গৃহবধুর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এতে তার কান সম্পূর্ন কেটে যায়।
জানাগেছে, গতকাল রবিবার ভোররাত আনুমানিক ৫টার দিকে পূর্ব ভাণ্ডারিয়া বাশেঁরপুল নামক স্থানের মোহাম্মদ আলী হোসেনের ( আলী হুজুর) স্ত্রী, ৩ সন্তানের জননী কোহিনুর বেগম (৩০) ফজরের নামজ পড়তে উঠলে পূর্ব থেকেই ঘরে লুকিয়ে থাকা দুর্বৃত্ত্ব কানের দুল ছিনিয়ে নেয় এ সময় তার ডাক চিৎকারে অন্যরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দরজা দিয়ে পালিয়ে যায়। সকালে তাকে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয।
এ বিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইখতিয়ার আহসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে কহিনুর বেগম নামের এক রোগি আসেন। তার কান সম্পুর্ন কেটে গেছে। কেটে যাওয়া কানে ৫টি সেলাই, ঔষধপত্র দেয়া হলে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
গৃহকর্তা আলী হোসেন প্রতিবেদককে জানান, সিদ কেটে ঘরে প্রবেশ করে কাপড়চোপড় তছনছ করে। স্ত্রী নামজ পড়তে উঠলে ঘরের মালামাল, কাপড় চোপড় এলোমেলো অবস্থায় দেখতে পায়। কিছু বুঝে উঠার আগেই তার কানের স্বর্নের দুল ও গলার চেইন ছিনিয়ে নিলেও কান কেটে যায়। এসময় বিদেশী চার্জার লাইট, মোবাইল, কাপড়চোপড়সহ মুল্যবান মালামাল নিয়ে গেছে।
এক বিশ্বস্থ্য সূত্রে জানা গেছে, এলাকার আব্দুল খালেক মুন্সীর পুত্র মিল্টন ও তার কয়েক সহযোগী এর সাথে জড়িত। অপর এক সূত্র জানায়, যে বাড়ীতে এ ঘটনা ঘটে তার পার্শ্বের বাড়ীই ওই লোকটি। আক্রান্ত ব্যাক্তিরা দুস্কৃতিকারীদের চিনতে পারলেও মুখ খুলতে নারাজ। এর আগেও এ লোকটি বাশেঁরপুলের একটি গ্যারেজ থেকে মালামাল চুরি করেছিল বলেও একটি সূত্র জানায়



















