এস.এম রফিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) : জেলার দুর্গাপুরে ওয়ার্ল্ড ভিশন দুর্গাপুর এডিপি‘র স্পন্সর শিশুদের বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৪ শুক্রবার বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।
সকাল ১১টায় দুর্গাপুর,কুল্লাগড়া,চন্ডিগড়,গাঁওকান্দিয়া,বিরিশিরি ইউনিয়নের ৫টি কম্পার্টমেন্ট থেকে ওয়াল্ড ভিশন দুর্গাপুর এডিপি‘র মোট ৩৪ জন প্রতিযোগি ৩টি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এর আগে বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরভী মান্দার সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন দুর্গাপুর এডিপি‘র সিনিয়র এডিপি ম্যানেজার ডেভিট অনুপ সাংমা,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক নিতাই সাহা,সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক(শিক্ষা) প্রিন্স দাস। সার্বিক সহযোগিতায় ছিলেন কো-অর্ডিনেটর নিরেশ সাংমা,ফ্যাসিলিটেটর দিবাকর দেবনাথ। প্রতিযোগিতার বিষয় ছিল ক-গ্রুপের জাতীয় পাখি, খ-গ্রুপের শিশু পাচার রোধে সচেতনতা বৃদ্ধি, গ-গ্রুপের মাদক বিরোধী অভিযান/সচেতনতা বৃদ্ধি।



















