হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জে হোসেনপুরে ভিটেবাড়ি বিক্রি করে হতদরিদ্র রফিকুল বিদেশ গেলেও আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে কাজ না পেয়ে পালিয়ে থেকে চরম অর্থ কষ্টে মানবেতর জীবন-যাপন করছেন। ফলে ওই প্রবাসীর স্ত্রী আছমা ৩ সন্তান নিয়ে ভিটে ছাড়া হয়ে বর্তমানে অন্যের বাড়িতে কাজ করে কোন রকমে দিনাতিপাত করছেন। ওই অসহায় পরিবারের লোকজন এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার দক্ষিন গোবিন্দপুর গ্রামের হতদরিদ্র রফিকুল ইসলাম (৩৬) এক বছর আগে ভিটেবাড়ি বিক্রি করে প্রতিবেশি দালাল নরুল ইসলামের মাধ্যমে চাকুরির আশায় ‘উমান’ গমন করেন। কিন্তু সেখানে যাওয়ার পর জানতে পারেন সে নরুল ইসলামের প্রতারনার শিকার হয়েছেন। উমানের সংশ্লিষ্ট কোম্পানিতে তার নামে কোন আকামা কিংবা ওয়ার্ক পারমিট নেই।ফলে কাজ না পেয়ে পালিয়ে থেকে খেয়ে না খেয়ে বিদেশে মানবেতর জীবন যাপন করছেন।এ দিকে দীর্ঘদিন ধরে প্রবাসী স্বামীর উপার্জিত টাকার না পেয়ে অর্থ কষ্টে রফিকুলের স্ত্রী আছমা ৩ সন্তান নিয়ে দালালের বিচার দাবিতে ভিটেছাড়া হয়ে পথে পথে ঘুরলেও কোনো প্রতিকার পাচ্ছেনা।
বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গকে জানালে তারা এ বিষয়ে বহু দেন দরবার করে দালাল নরুল ইসলামের পরিবারে লোকজনকে দোষী সাব্যস্থ করে বিদেশে রফিকুলের ওয়ার্ক পারমিট ও আকামার ব্যাবস্থা করে দেওয়ার শর্তে মিমাংসা হয়।কিন্তু দীর্ঘ দিনেও শালিশ দরবারের সিদ্ধান্ত অনুযায়ী রফিকুল কাজ না পাওয়ায় প্রবাসী নরুল ইসলামকে পূনরায় চাপ দিলে সে তার কাছ থেকে কৌশলে পাসপোর্ট নিজের আয়ত্বে নিয়ে টালবাহানা করতে থাকে।ফলে পাসপোর্ট না থাকায় বর্তমানে রফিকুল না পারছে কাজ করতে,না পারছে দেশে ফিরে আসতে।এদিকে রফিকুলের স্ত্রী আছমা টাকা ফেরত চেয়ে গন্যমান্য ব্যাক্তিদের কাছে বারংবার দ্বারস্থ হলে দালাল নরুল ইসলামের মা হতদরিদ্র রফিকুলের স্ত্রী আসমা খাতুনের নামে মিথ্যা মামলা দায়ের করে রফিকুলের স্ত্রী সন্তানকে বাড়ি ছাড়া করায় অসহায় আসমা ৩ সন্তান নিয়ে মানুষের বাড়িতে কাজ করে খেয়ে না খেয়ে কোনো রকমে বেচেঁ থেকে স্বামীর দেশে আসার প্রহর গুনছেন।
সরজমিনে তথ্য সংগ্রহকালে সালিশ-দরবারের মধ্যস্থতাকারী সাবেক গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান বদিউল আলম মতিসহ অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রবাসী দালাল নুরুল ইসলাম বিভিন্ন প্রলোভন দিয়ে ভিটেবাড়ি বিক্রি করিয়ে হতদরিদ্র রফিকুলকে ২ লাখ ৫০ হাজার টাকায় উমান পাঠিয়ে তার পরিবারকে পথে বসিয়ে দিয়ে ক্ষ্যান্ত হয়নি বরং মিথ্যা মামলা দিয়ে রফিকুলের স্ত্রী-সন্তানদের বাড়ি ছাড়া করেছে।তাই তারাও এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি ও সহযোগীতা কামনা করেছেন।তবে দালাল নরুল ইসলাম বিদেশে অবস্থান করায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



















