ads

শনিবার , ৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে বসতঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ

খবর টি পড়েছেন : ১৮২
রামগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে বসতঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউপির পূর্ব বিঘা গ্রামের হাতুরি বাড়িতে সম্প্রতি জায়গা সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হাছান আলীর বসত ঘরে হামলা চালিয়ে তার পরিবারে লোকজনদেকে মারধর করে ঘরে আসবাব পত্র ভাংচুর ও স্বর্নাংলকার সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মারামাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় হাছান আলী বাদী হয়ে প্রতিপক্ষ জয়নাল আবদিনকে প্রধান আসামী করে ৮জনের বিরুদ্ধে গত ৫জুন ’১৪ইং তারিখে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়ার ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন ।

Shamol Bangla Ads

মামলা বিবরনী ও অভিযোগে সুত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে উপজেলার পূর্ব বিঘা হাতুরি বাড়ির দুই সহোদর ভাই হাছন আলীর ও জয়নাল আবদীন গংদের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গত ২ জুন সোমবার রাত আনুমানিক সোয়া নয়টার দিকে সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে দুই ভায়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধেঁ এ সময় জয়নাল আবদীনসহ তার পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হাছন আলীর লোকজনের উপর অর্তকৃত হামলা চলায় এতে হাছন আলীর লোকজন এ হামলা প্রতিরোধ করার চেষ্টা করে । এ সময় উভয় পক্ষের ৬জন আহত হয়। জয়নাল আবদীনসহ তার পক্ষের লোকজন হাছন আলীর ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর মহিলাদের কে টানা হেছড়া করে করিয়া শ্লীলতা হানির চেষ্টা করে ঘরে রক্ষিত স্বর্নালংকার,নগদ ২লক্ষ টাকা ও ঘরের আসবাবপত্রসহ ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।
জয়নাল আবদীনের লোকজন এ ঘটনা ঘটিয়ে ওই দিন রামগঞ্জ থানায় পুলিশকে খবর দিয়ে উল্টো মিথ্যা মৌখিক অভিযোগ করে। পুলিশ ঘটনাস্থল থেকে হাছন আলীর কন্যা পারভিন আক্তার ও ছেলে সেলিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে । পরে গুরুতর আহত পারভিন আক্তারকে রামগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসা দিয়ে দুইজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর কোটে সোর্পদ করেছে। এ ঘটনার পরদির জয়নাল আবদীনসহ অভিযুক্ত মামলার লোকজন হাচন আলীর ঘরসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় এবং প্রাননাশের হুমকি প্রদান করে । এতে করে হাছন আলীর পরিবার লোকজন নিরাপত্তার অভাবে অজ্ঞাত স্থানে আশ্রয় নিচ্ছেন বলে জানা গেছে ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লায় সুমু হত্যা মামলার প্রধান আসামি রাসেলসহ ৩… পরবর্তী সংবাদ আমতলীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads