ads

শনিবার , ৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২২২
রাজারহাটে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মাহফুজার রহমান (মনু) রাজারহাট (কুড়িগ্রাম) : বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাজিমখান ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় ইউপি পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সা. সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আমান উদ্দিন আহমেদ মঞ্জু। ইউপি যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল মালেক মানিকের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম মাষ্টার, সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, রংপুর মহানগর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, জেলা যুবলীগের সা. সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন দুলাল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম আমিন, সা. সম্পাদক মো. ইমাম আলম হিরু, উপজেলা যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম মন্ডল সাবু, সামিউল ইসলাম প্রমূখ। পরে সর্বসম্মতিক্রমে মো. আব্দুল মালেক মানিককে সভাপতি ও ডা. আবেদুর রহমান রানাকে সা. সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোলাহাটের বিলভাতিয়া বিল থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন দেশী… পরবর্তী সংবাদ জামালপুরে আ’লীগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads