ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলার দলদলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমড়ীতলা গ্রামের ফয়সালের মাত্র ১৩ বছরের শিশুর রেজিনার বিয়ে দেয়ার সময় ৬ জুন শুক্রবার বেলা প্রায় ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত সরজমিনে গিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন। এ সময় বিয়ের বাড়ীতে আয়োজক সকলে বাড়ীতে ছিলো না বলে তিনি জানান। তিনি আরো বলেন, এ বিয়ে যেন ফের দেয়া না হয় বলে তাদের সাবধান করে দেন।
ভোলাহাটে দুর্ধর্ষ দু’ডাকাত পুলিশের হাতে গ্রেফতার

ভোলাহাটে বিভিন্ন মামলার আসামী ও দুর্ধর্ষ ডাকাতদলের সদস্য আলমাস ও আব্দুল আজিজ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে খবর পাওয়া গেছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ এস.এম আবু ফরহাদের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স নিয়ে শুক্রবার সকাল সারে ১১টার সময় যথাক্রমে-উপজেলার ফতেপুর খাসপাড়া গ্রামে এক অভিযান চালিয়ে ঐ গ্রামের মৃত মুঞ্জুর আহমেদের ছেলে বিভিন্ন মামলার আসামী দূর্ধর্ষ ডাকাতদলের সদস্য আব্দুল আজিজ(৩৩) ও দলদলী ইউনিয়নের মুশরীভূজা গ্রামের আলাউদ্দিনের ছেলে আলমাস(৩০) দের তাদের বাড়ী হতে হাতেনাতে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে বলে জানা গেছে।



















