হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে পৌর মেয়রের বিরুদ্দে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদুকে মামলা, কাউন্সিলরদের অনাস্থ ও বয়কট নিয়ে সৃষ্ট পরিস্থিতির জের ধরে মেয়র ও কাউন্সিলরা পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির জন্য এক পক্ষ আরেক পক্ষকে দায়ি করে দুষিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন।এ নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সম্প্রতি হোসেনপুর পৌরসভার মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমানের বিরুদ্ধে দেড় কোটি টাকা আতœসাতের অভিযোগ এনে ১০ কাউন্সিলর মেয়রের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে তার সব কার্যক্রম বয়কট করে। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তার প্রতিক্রিয়া জানাতে মেয়র মাহবুব গতকাল সোমবার (২৬ মে) সকালে নিজ কার্য্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। খবর পেয়ে কাউন্সিলররা মেয়রের দুর্নীতির প্রতিকার চেয়ে একই অফিসে তাৎক্ষনিক সংবাদ সম্মেলন করে জরুরি প্রতিকার দাবি করেন। এ নিয়ে মেয়র ও কাউন্সিলরদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও কিছুক্ষন পর পরিস্থিতি শান্ত হলে এক পক্ষ আরেক পক্ষকে দায়ি করে সাংবাদিকদের কাছে পাল্টা পাল্টি অভিযোগ উত্তাপন করেন।
এ সময় মেয়র মুহাম্মদ মাহাবুবুর রহমান জানান, কাউন্সিলররা তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ উৎথাপন করে ফায়দা লোটার চেষ্টা করছে।তিনি পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখতে মিডিয়ার সহযোগীতা কামনা করেন।
এদিকে মেয়রের বক্তব্য প্রত্যাখান করে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে ১০ কাউন্সিলর জানান,তারা নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যবধি রাজস্ব খাতে আয় ব্যায়ের হিসাব জানতে মেয়র ও সচিবকে বারংবার তাগিদ দিলেও কোন প্রতিকার পায়নি।তাই তারা আগামী ২দিনের মধ্যে মেয়রের দুর্নীতির বিচার না পেলে পৌর ভবন ঘেরাওসহ হরতাল কর্মসূচির হুশিয়ারী দেন।
উল্লেখ্য, হোসেনপুর পৌর মেয়রের বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে কাউন্সিলররা গত ৮ মে অনাস্থা জ্ঞাপন করে অদ্যবধি মেয়রের সব কার্যক্রম বয়কট করতে থাকলে পৌরবাসীর ভোগান্তি বেড়ে যায়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে কতৃপক্ষের টনক নড়ে। এরই ধারাবাহিকতায় মেয়র সংবাদ সম্মেলন করে তার অবস্থান ব্যক্ত করতে ও প্রকাশিত সংবাদের প্রতিক্রয়া জানাতে গেলে কাউন্সিলরাও তাৎক্ষনিক সংবাদ সম্মেলন করে মেয়রের দুর্নীতির প্রতিকার দাবি করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।



















