ads

সোমবার , ২৬ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেদ্র মোদী

খবর টি পড়েছেন : ১৯২
ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেদ্র মোদী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

indexশ্যামলবাংলা ডেস্ক : ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র দামোরদাস মোদী। ২৬ মে সোমবার স্থানীয় সময় ৬টা ১০ মিনিটে প্রেসিডেন্ট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে  ফোরকোর্টে  আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন তিনি।
ওই  শপথ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধান কিংবা তাদের প্রতিনিধিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা। উপস্থিত রয়েছেন ভারতের সাবেক মন্ত্রী ও রাজনীতিকরা।

Shamol Bangla Ads

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এছাড়া শপথ অনুষ্ঠানে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইও, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং, নেপালের প্রধানমন্ত্রী শুশিল কৈরালা, মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামেনসহ আমন্ত্রিত বিশ্ব নেতারা।

দেশি অতিথিদের মধ্যে শপথ অনুষ্ঠানে আছেন সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম, প্রতিভা পাতিল, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীসহ দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর এসআর অফিসের দৃষ্টিনন্দন ৪ তলা জামে… পরবর্তী সংবাদ রামগঞ্জে চলাচলের রাস্তা কেটে ফসলী জমি বানালো ছাত্রলীগ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads