ads

সোমবার , ২৬ মে ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পবায় মাদক বিক্রেতার সাজা

খবর টি পড়েছেন : ২২৯
পবায় মাদক বিক্রেতার সাজা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ওবায়দুর ইসলাম রবি, রাজশাহী : পবায় এক মাদক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের সাজা দিয়েছে। সাজাপ্রাপ্ত আসামী কারাগারে পাঠানো হয়েছে। পবা থানা সুত্রে জানা যায়, দারুশার ধর্মহাটা লক্ষীপুর উত্তরপাড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় মৃত নজরুল ইসলামের ছেলে মিজানুর রহমানকে মাদক বিক্রির সময় আটক করা হয়। সেখানে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট রাজ্জাকুল ইসলাম তাকে ১৫ দিনের সাজা দেন। মিজানুরকে রোববার কারাগারে পাঠানো হয়েছে।

বাঘায় কমিউনিটি পুলিশিং এর সভা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

বাঘায় অপরাধ দমনে শনিবার বিকালে কমিউনিটি পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘা থানা পুলিশ প্রশাসন এর আয়োজনে থানা চত্বরে এ সভা অনষ্টিত হয়। অফিসার ইনচার্জ আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,সিনিয়র সহাকারি পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল)আবু সায়েম প্রধান। বিশেষ অতিথি ছিেিলন,বাঘা পৌর মেয়র আক্কাছ আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,আয়নাল হক (ওসি, আর এমপি, ডিআইজি অফিস),উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক অধ্যক্ষ এনামুর হাসান,চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু,চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জান্নাত, চেয়ারম্যান নাসির উদ্দীন,আব্দুল লতিফ,আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম মন্টু,ইউপি সদস্য শাহারুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং এর সদস্রবৃন্দ।

রাজশাহীতে ডিজিটাল মেলার উদ্বোধন

Shamol Bangla Ads

রাজশাহী জেলা প্রশাসক মেসবাহ্ উদ্দিন চৌধুরী বলেছেন, মই দিয়ে আকাশ ছোঁয়া যাই না।কিন্তু কম্পিউটার এর সাহায্যে ঘরে বসে মহাকাশে চলে যাওয়া যায়। রবিবার বিকালে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী ডিজিটাল মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাসিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আরো বলেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে চাহিদা নির্নয় করতে হবে। যে উদ্যোক্তা চাহিদা বুঝতে পারেনা তার দ্বারা উন্নতি করা সম্ভব নয়। তিনি ডিজিটাল বাংলাদের গড়ার রুপকার মাননীয় প্রধান মন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, এখন জাতীয় উন্নতিতে ঘরে বসে কাজ করা সম্ভব। আর এগুলো বাস্তবায়ন হচ্ছে একমাত্র ডিজিটাল বাংলাদেশ হওয়ার সুবাদে। তিনি আলোচনা শেষে মেলার ১৪ টি স্টল প্ররিদর্শন করে সন্তশ প্রকাশ করেন। সভায় বিশেষ অতিথীর বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মওলানা জিন্নাত আলী বলেন, বর্তমানে কোন দপ্তর থেকে কি ধরনের সার্ভিস দেয়া হয় তা প্রকাশ করা হচ্ছে এই মেলায়। তাঁর মতে, কৃষি ,স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে ইন্টারনেট এর মাধ্যমে দেশ-বিদেশের খবর জানা সব কিছুই এখন সম্ভব হচ্ছে ডিজিটাল বাংলাদেশ হওয়ার সুবাদে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায় অধ্যাপক আবুবক্কর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যন শফিউর রহমান শফি, নারী ভাইস চেয়ারম্যান ফারহানা রুমি ও বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আমিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ছয় ইউপি চেয়ারম্যান, সরকারী সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এদিকে মেলায় স্টল দিয়ে বিভিন্ন প্রকার সেবা ও কম্পিউটারের মাধ্যমে নিজি-নিজ কর্মক্ষেত্রের চিত্র পরিদর্শন করছেন উপজেলা ই-সেন্টার, সকল ইউনিয়ন থেকে আগত তথ্য সেবা কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য বিভাগ , একটি বাড়ি একটি খামার ও সমতা নারী কল্যান সংস্থা-সহ আরো বেশ কয়েকটি বে-সরকারী সংগঠন।

নওহাটায় মাদক প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পবার নওহাটায় মাদকদ্রব্য প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নওহাটা পৌর এলাকার তেঘর দাখিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবক আব্দুল হাকিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নিার্বহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক এসএম আশরাফুল হক তোতা, পবা থানা অফিসার ইনচার্জ মতিয়ার রহমান ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রেজওয়ানুল হক পিনু। সমাজসেবক দারেস আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক আলাউদ্দিন সরকার। বক্তব্য রাখেন হুরমত আলী। উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব আব্দুল বারী, আব্দুল হান্নান সরকার, শিক্ষক বাবুল আকতারসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জুড়ীতে মাটির নিচ থেকে বের হচ্ছে কলার থুর! পরবর্তী সংবাদ শেরপুর সদর এসআর অফিসের দৃষ্টিনন্দন ৪ তলা জামে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads