হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে সোমবার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম যোগদান করেছেন। জানাযায়, রোববার ইউএনও মোঃ আবুল কালাম আজাদ বদলির পরদিন তিনি দায়িত্বভার গ্রহন করায় উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সংশ্লিষ্ঠরা তাকে নিজ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন কর্মসুচি বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেছেন। উল্লেখ্য, বিসিএস ২২তম ব্যাচের ওই কর্মকর্তা ইতঃপূর্বে ময়মনসিংহের ধুবাউরা ও নেত্রকোনা জেলার মদন উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।তার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বলে জানা গেছে।




