ads

সোমবার , ১২ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে কিশোর-কিশোরী সম্মেলনের উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১২, ২০১৪ ১:৫৩ অপরাহ্ণ
ঝালকাঠিতে কিশোর-কিশোরী সম্মেলনের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রনালয়ের মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশের কিশোর কিশোরীদের জাতিসত্তার ভিত্তিতে গড়ে তুলতে হবে। আগামী দিনের চ্যালেঞ্চ মোকাবেলায় তারা প্রত্যেকেই একজন অগ্র সৈনিক হিসাবে ভূমিকা পালন করবে।
ক্লাবে সংঘটিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় কিশোর কিশোরী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। রবিবার সকাল ১১ টায় ঝালকাঠি শিশু পার্কে বৈরি আবহাওয়ার মধ্যেও দিন ব্যপি কর্মসূচী পালন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আশ্রাব হোসেন এই প্রকল্পের পরিচালক জাকিয়া ইয়াসমিন জোয়ারদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেন বক্তব্য রাখেন। ঝালকাঠির জেলা প্রশাসক মো: শাখাওয়াত হোসেন এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে কিশোর কিশোরীদের মধ্যে বিতর্ক প্রতিযোগীত, জ্ঞান জিজ্ঞাসা ও সংগীত প্রতিযোগীতার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে শিশু পার্কে ২০ টি ষ্টলে কিশোর কিশোরী ক্লাব ও বিভিন্ন সংগঠন তাদের প্রদর্শনী উপস্থাপন করেন।

Need Ads
error: কপি হবে না!