মেহের আমজাদ, মেহেরপুর : অনাবৃষ্টি ও প্রচন্ড তাপদহের কারনে আম ও লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। গাছ থেকে আম ও লিচুর ফল শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। কিটনাশক দিয়েও ঝরে পড়া ঠেকানো যাচ্ছে না। ঋন নিয়ে বাগান চাষ করায় জেলার চাষি ও ব্যবসায়ীদের মুখে হাসি নেই।

জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর মেহেরপুর জেলায় ২ হাজার ৬৩ হেক্টর জমিতে আম বাগান এবং ৪শ ৫০ হেক্টর জমিতে লিচুর চাষ করা হয়েছে। গত বছর ৩০ হাজার মেট্রিকটন আম ও ১৫’শ মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছিল। কিন্তু অনাবৃষ্টি ও উচ্চ তাপমাত্রার কারণে গেল বারের তুলনায় চলতি বছর এক তৃতীয়াংশ ফলন কমে আসবে। কিটনাশক দিয়েও আম ও লিচু ঝরে পড়া ঠেকানো যাচ্ছে না। ফলের গায়ে কালো দাগ পড়ে যাওয়ায় সুস্বাদু হয় নি।আম লিচুর অফইয়ার তার উপর অনাবৃষ্টি ও উচ্চ তাপমাত্রার কারণে এমন বিপর্যয়ের মুখে বাগান মালিক ও ব্যাবসায়ীরা। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আগাম বাগান কিনে ক্ষতির মুখে পড়েছে ব্যাবসায়ীরা। এদিকে বাগান মালিক ও ব্যাবসায়ীদের অভিযোগ আম ও লিচুর বিভিন্ন রোগ বালাই দেখা দিলেও খবর নেয় না জেলার কৃষি কর্মকর্তারা। কোন কোন আম ও লিচু বাগান ব্যবসায়ী জানান সমিতি থেকে ঋণ নিয়ে বাগান কিনে ক্ষতির সন্মুখে পড়েছে। কিটনাশক প্রয়োগ করেও কোন ফল পাচ্ছেন না।
বাগানে আম আসেনি। যা এসেছে তা অনাবৃষ্টির কারণে শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। এছাড়া প্রাকৃতিক দূর্যগের কারনে ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা করছে চাষিরা। চাষীরা আরো বলেন পর্যাপ্ত পরিমানে বৃষ্টি ও আবহাওয়া স্বাভাবিক থাকলে আম ও লিচুর বাম্পার ফলন হতো এবং আম ও লিচু সুস্বাদু হতো।
মেহেরপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের শষ্য উৎপাদন বিশেষজ্ঞ ড. আখতারুজ্জামান জানান, আমের অফ ইয়ার চলার কারনে ফলন ভাল হচ্ছে না। আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে গবেষকেরা আমের নুতন নুতন জাত আবিষ্কার করেছে। সে সকল জাতের আম চাষ করলে ফলন ভাল হবে। গাছের পূনঃ-জীবন দিয়ে ফলন ভালো পাওয়াও সম্ভব। কৃষকদের এই বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য দোদুলকে সংবর্ধনা

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া। পরে প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুলের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মেহেরপুর আর আর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজের উদ্বোধন
মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর আর আর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল নির্মান কাজের উদ্বোধন করেন।
বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আতাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আসকার আলী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আনারুল ইসলাম, উপসহকারি শিক্ষা প্রকৌশলী আব্দুল গনি, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান প্রমুখ। এর আগে প্রধান অতিথি প্রফেসর ফরহাদ হোসেন দোদুল এমপি ফিতা কেটে বিদ্যালয়ের কম্পিউটার ল্যবের উদ্বোধন করেন।




