চারঘাট প্রতিনিধিঃ চারঘাট উপজেলার রাওথা, মোক্তারপুর ও সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল পদ্মা নদী থেকে আটক করে উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ। শনিবার সকালে আটককৃত ১০০টি কারেন্ট জালসহ দুই ব্যক্তিকে আটক করে নিয়ে আসে চারঘাট মডেল থানা পুলিশ। আটককৃতরা হল নাটোর সিংড়া থানার ওহিদুল ইসলাম (৩২) ও ভারতীয় নাগরিক পংকজ (৩০) সাগারপাড়া জলঙ্গী থানার। আটককৃত ১০০টি কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা। জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান, স¤প্রসারণ কর্মকর্তা আনোয়ারুল কবির, মনিরুজ্জামান, কাউন্সিলর সাজ্জাদ হোসেন প্রমুখ। আটককৃত ওহিদুল ইসলাম প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে ভারতীয় নাগরিক পংকজকে বিজিবি এর কাছে হস্তান্তর করা হয়।




