ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিহাতীতে সৃজনশীল অন্বেষণ প্রতিযোগিতা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৮:৫১ অপরাহ্ণ
কালিহাতীতে সৃজনশীল অন্বেষণ প্রতিযোগিতা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজনে স্কুল,মাদ্রাসা, ও কলেজ ছাত্র/ছাত্রীদের নিয়ে তিন ভাগে ”সৃজনশীল অন্বেষণ প্রতিযোগিতা” শনিবার সকাল ১০টায় কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহা.রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিস সহকারী আব্দুস ছামাদ।

Shamol Bangla Ads

জানাযায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলামের সার্বিক পরিচালনায় সৃজনশীল অন্বেষণ প্রতিযোগিতায় শনিবার ১০টায় কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীকে-ক,৯ম শ্রেণী থেকে দশম শ্রেণীকে-খ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীকে গ শ্রেণীতে ভাগ করে পরিক্ষা নেয় এবং উপজেলার প্রায় ৫শতাধিক ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে। এসময় সরকারী সা’দত কলেজের (দর্শন) সহকারী অধ্যাপক আমিন মোহাম্মদ খান ও গনিত বিভাগের প্রভাষক,আলী আজম, মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লুৎফর রহমান সরকারী প্রতিনিধি হিসাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। পরে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা ও পুস্কার বিতরন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আ.মজিদ তোতা ও মনোয়ারা বেগম,কালিহাতী পৌর মেয়র আনছার আলী বি.কম। এ সময় উপস্থিত ছিলেন, কালিহাতী কলেজের অধ্যাপক জহিরুল হক বুলবুল ও তাহমিনা আক্তার, আর এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ.ম জামাল হোসেন প্রমুখ। অতিথীরা কৃতিদের মাঝে সার্টিফিকেট ও পুরুষ্কার তোলে দেন।

Need Ads
error: কপি হবে না!