ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিংড়ায় চলনবিলের বুকে চলছে ধান কাটার মহোত্সব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ২:১৭ অপরাহ্ণ

Singra (Natore) Boro Paddy Cutting News & photo 08.05.14rসিংড়া (নাটোর) প্রতিনিধি : শস্য ভান্ডার খ্যাত সর্ববৃহৎ চলনবিলের কৃষকরা বোরো ধান ঘরে তোলায় এখন ব্যস্ত সময় পার করছেন। মুখে আনন্দের হাসি নিয়ে বাড়ির আঙিনায় ধান শুকানোর কাজে ব্যস্ত অনেকে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকার এবং পোকা মাকড়ের উত্পাত না থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি ২৫/৩০ ধান উত্পাদন হয়েছে। চলনবিলের মাঠ জুড়ে ধান কাটার মহোত্সব চলছে।

Shamol Bangla Ads

সিংড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর বোরোর বাম্পার ফলন হয়েছে। এবছর সিংড়া উপজেলাতে ৩৭হাজার ২’শ পঞ্চাশ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। যার লক্ষমাত্রা ছিল ৩৭ হাজার ৬শত হেক্টর।
কৃষক মতিউর, আঃ আজিজ ও মকবুল জানান, ধানের ভালো ফলন হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। আবহাওয়া অনুকূলে থাকায় ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ খুব দ্র্রুত শেষ হচ্ছে। তারা ধানের নায্য মূল্য চায়।
চলনবিলের কৃষকরা জানান, বোরো ধান আবাদে এবার প্রতি বিঘায় ফলন হয়েছে ২৫ থেকে ৩০মন। অত্র আসনের সংসদ সদস্য ডাক,টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঐক্লান্তিক প্রচেষ্টায় সিংড়া-তাড়াশ-বারুহাস রাস্তা বাস্তবায়িত হওয়ার ফলে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারনে তারা খুব সহজে ধান বাজারে এনে বিক্রয় করতে পারছেন। প্রতি মণ ধান ৮০০ থেকে ১০০০ টাকা টাকা দরে বিক্রি করছেন।
সিংড়া উপজেলার কৃষি কর্মকর্তা সুব্রত কুমার সরকার জানান, বিগত বারের তুলনায় এবার ভালো ফলন হয়েছে। তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় ও পোকা মাকরের উপদ্রব না থাকায় এবং সরকারের সহযোগিতায় সঠিক সময়ে সার,বীজ কৃষকদের মাঝে সরবরাহ করায় এই অঞ্চলের কৃষকরা বোরো আবাদে বাম্পার ফলন পেয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!