ads

বুধবার , ২ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গরু চুরির মামলায় গ্রেফতার নেত্রীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

খবর টি পড়েছেন : ৪০০
গরু চুরির মামলায় গ্রেফতার নেত্রীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় গ্রেফতার হওয়া ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হয়েছে।

Shamol Bangla Ads

বুধবার (২ নভেম্বর) বাবলী আক্তারকে গ্রেফতারের পর বিকেলের দিকে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ভোরে সাভার পৌর এলাকার রেডিও কলোনির নয়াবাড়ি থেকে গরু চুরির মামলায় বাবলী আক্তারকে গ্রেফতার করে পুলিশ। বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে এবং ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। এ ছাড়া সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

Shamol Bangla Ads

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা উত্তর শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা জেলা উত্তর শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। তাকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হলো।

উল্লেখ্য, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনায় ভুক্তভোগীরা মামলা করে। এই গুরু চুরির মামলাগুলোর তদন্ত করতে গিয়ে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। গরু চুরি যাওয়ার পর গ্রেফতার বাবলী আক্তারের হেফাজতে নেওয়া হতো এবং তার হেফাজত থেকেই সব গরু বিক্রি হতো। এমন তথ্য নিশ্চিত হলে বুধবার (২ নভেম্বর) ভোর রাতে সাভারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ১২৫১… পরবর্তী সংবাদ জেলহত্যা দিবস আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads