ads

সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ১

ময়মনসিংহ নগরীর রহমতপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে অজ্ঞাত এক প্রাইভেটকার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। ৪ নভেম্বর সোমবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।

Shamol Bangla Ads

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় একঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে ভস্মীভূত প্রাইভেটকার থেকে মো. হিমেল নামে এক অগ্নিদগ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন পুরুষ দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালের অপারেশন থিয়েটারে তাদের চিকিৎসা চলছে। নিহত হিমেল ময়মনসিংহ সদর উপজেলার কিছমত গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে প্রাইভেটকারে গ্যাস দেওয়ার সময় লিকেজ থেকে ময়মনসিংহ নগরীর আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন। তিনি জানান, ঘটনার সময় একটি প্রাইভেটকারে গ্যাস দিচ্ছিল ফিলিং স্টেশনের কর্মীরা। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সাতটি গাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেটকার, তিনটি সিএনজিসহ অন্যান্য গাড়ি আছে।

Shamol Bangla Ads

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন হাতে পেয়ে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা ওই প্রতিবেদনে জানা যাবে।

Need Ads