গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশুকন্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি রহনপুর শহর প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ স্মৃতি স্তম্ভে আলোচনাসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরন্নেসা বাবলি,মহিলা কর্মকর্তা বরুণ কুমার পাল প্রমূখ।




