আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাও) : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, এ জাতি গর্বিত, আমাদের শষ্য শ্যামলে ভরা এদেশ কৃষি শিক্ষা বস্ত্র শিল্প ও সংস্কৃতিতে ধন্য। এসবের জন্য আমাদের কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হয়না। তিনি ঠাকুরগাওয়ের রানীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার ফয়সল মাহমুদ, উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক, থানা অফিসার ইনচার্জ মোনায়েম হোসেন প্রমুখ। মেলা পরিচালনা কমিটির সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।




