ads

বৃহস্পতিবার , ১ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবহাটায় পুলিশের সাথে সংঘর্ষে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১, ২০১৪ ৬:৫৭ অপরাহ্ণ

gulibiddo1নজরুল ইসলাম,সাতক্ষীরা ঃ সাতক্ষীরা দেবহাটা উপজেলার সুশিলগাতি এলাকায় বৃহস্পতিবার ভোরে পুলিশের সাথে সংঘর্ষে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ জামায়াত কর্মীর নাম ফারুক হোসেন (৪৭)। সে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মাদার মোল্যার ছেলে।

Shamol Bangla Ads

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালালউদ্দিন জানান, আওয়ামী লীগ নেতা আবু রায়হান হত্যা, গাছ কাটা, সহিংসতাসহ একাধিক মামলার সন্দিগ্ধ আসামী জামায়াত কর্মী ফারুককে নিয়ে পুলিশ গতরাতে অভিযান চালায়। অভিযান চলাকালে ভোর চারটার দিকে দেবহাটার সুশিলগাতি নামক স্থানে পৌছালে জামায়াত কর্মী ফারুককে ছাড়িয়ে নেয়ার জন্য কিছু দূ®কৃতকারী পুলিশকে লক্ষ্য করে ৭/৮ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে সেখানে ৬ রাউন্ড গুলি বর্ষন করে। পুলিশের গুলিতে এ সময় জামায়াত কর্মী ফারুক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, গুলিবিদ্ধ ফারুক জানান, বুধবার দুপুরে ভাত খাওয়ার সময় পুলিশ তার বাড়িতে অভিযান চালায় এ সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এপর আজ ভোর রাতে পুলিশ তাকে চোখ বেধে নিয়ে পায়ে গুলি করে।

Need Ads
error: কপি হবে না!