ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ এক অভিযান চালিয়ে পিতা হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুত্র আব্দুল মজিদ (২৮) কে গ্রেফতার করেছে। আব্দুল মজিদ ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাও গ্রামের আব্দুল মতিনের পুত্র। ২০১৩ সালের ২ সেপ্টেম্বর পারিবারিক কলহের জের ধরে পুত্র আব্দুল মজিদ তার পিতা আব্দুল মতিনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে আব্দুল মজিদ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলে এলাহী ২৫ এপ্রিল শুক্রবার গোপন সংবাদের ভিত্বিতে কিশোরগঞ্জ থানা পুলিশের সহায়তায় ভৈরব ঘোরার গ্রাম এলাকা থেকে আব্দুল মজিদকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




