খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবি-বিএসএফ’র ব্যাটেলিয়ন পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বুধবার বিকেলে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় দু’দেশের সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে এ সৌজন্যমূলক পতাকা বৈঠকের আয়োজন করা হয়।

ওই পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহের ২৭ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ নজরুল ইসলাম ও উপ-অধিনায়ক মেজর মোঃ আমজাদ হোসেন, হলদিগ্রাম ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, বারোমারী বিজিবি কোম্পানী কমান্ডার মাহবুবুর রহমান। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন তুরা ১৮৩ ব্যাটেলিয়নের অধিনায়ক মি. সুজিদ কুমার সিং, উপ-অধিনায়ক অমল সিং। এছাড়া ওই পতাকা বৈঠকে উভয় দেশের কোম্পানী পর্যায়ে বিজিবি-বিএসএফ’র কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।




