ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে যুবলীগের দুই নেতাকে কুপিয়েছে ছাত্রলীগের নামধারী নেতারা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৩:২২ অপরাহ্ণ
মহাদেবপুরে যুবলীগের দুই নেতাকে কুপিয়েছে ছাত্রলীগের নামধারী নেতারা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে আত্রাই নদীর বালুচর দখল নিতে ব্যর্থ হয়ে ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ২ নেতাকে বেদম পিটিয়েছে ছাত্রলীগের নামধারী নেতা কাউছার ও রাজু। এ সময় তারা বাজারের একটি দোকান ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ যাওয়া গেছে। এ ঘটনায় টানটান উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, নানা কারণে আওয়ামীলীগের সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরী ও গত জাতীয় নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত এমপি আওয়ামীলীগ নেতা ছলিম উদ্দিন তরফদার সেলিমের লোকজন দুই গ্রæপে বিভক্ত হয়ে পড়ে। মূলদলে গ্রæপিং এর কারণে সহযোগী সংগঠনগুলোও বিভক্ত হয়ে পড়ে। বর্তমান এমপির অনুসারী হিসেবে পরিচিতি নামধারী এসব নেতারা নদীর বালুচর থেকে শুরু করে সকল মহলে জবর-দখল কার্যক্রম অব্যাহত রাখে। কয়েকদিন আগে নামধারী এসব নেতা অবৈধভাবে আত্রাই নদীর বালুচর দখলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় বলে অভিযোগ রয়েছে। এমতাবস্থায় ঘটনার দিন মঙ্গলবার বিকেলে সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিতি এনায়েতপুর ইউনিয়ন যুবলীগ নেতা খোরশেদ ও থানা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আহসান কবির বল্টু বাসষ্ট্যান্ড এলাকায় আসলে বর্তমান এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের অনুসারী হিসেবে পরিচিতি ছাত্রলীগের নামধারী নেতা কাওছার আলী ও রাজুর নেতৃত্বে ১০/১৫ জন রামদা ও হাঁসুয়াসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় খুরশেদ ও বল্টু প্রাণভয়ে পার্শ্ববর্তী এমদাদুলের ইলেক্ট্রনিক্স দোকানের ভেতর আশ্রয় নেয়। কাওছার ও রাজু গং দোকানের মধ্যে তাদেরকে ধরে কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা এসময় এমদাদের দোকান ভাংচুর ও টাকা লুটপাট করে বলে ওই দোকানী অভিযোগ করেন। এতে ওই দোকানের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক এমদাদুল জানান। আহত খোরশেদ ও বল্টুকে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!