হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের মা বিশিষ্ট সমাজসেবি আছিয়া খাতুনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, এ উপলক্ষে গতকাল শুক্রবার (০২ মে) বাদ জুমা উপজেলার পুমদি গ্রামে প্রধান বিচারপতির নিজ বাড়িতে কোরানখানি,দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরনের আয়োজন করা হয়।কুলখানিতে প্রধান বিচারপতি ছাড়াও অংশ গ্রহন করেন বিচারপতি মোঃ আনোয়ারুল হক,বিচারপতি মোঃ নরুজ্জামান,বিচারপতি মোঃ রেজাউল হক,বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন,বিচারপতি এবিএম আলতাব হোসেন,সুপ্রিম কোর্টের রেজিষ্টার একেএম শামসুল ইসলাম,সুপ্রিম কোর্টের স্পেসাল অফিসার কদ্দুস জামান, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ এস এম আলম,পুলিশ সুপার আনোয়ার হোসেন খান,জেলা ও দায়রা জজ আ ম মোঃ সাইদ,জেলা আইনজীবি সমিতির সভাপতি ও পিপি এডঃ শাহ আজিজুল হক,হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আয়ুব আলী,ইউএনও মোঃ আবুল কালাম আজাদ,এএসপি (সার্কেল) আনোয়ার হোসেন,ওসি মোঃ নান্নু মোল্লা,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হকসহ শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও নানা শ্রেণী পেশার মানুষ কুলখানিতে অংশ নিয়ে মরহুমার বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল বিকেলে বার্ধক্য জনিত কারনে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান।




