চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন উম্বাদ আলী (৭০) নামের এক বৃদ্ধ। মঙ্গলবার ভোরে পরিবারের লোকজন ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। তিনি আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের বালাক মন্ডলের ছেলে।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, পরিবারের লোকজনের দাবী নিহত উস্বাদ আলী মানসিক ভারসাম্যহীন ছিলো। আত্মহত্যার ঘটনায় পরিবারের লোকজন আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করলেও ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চায়। পুলিশ ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দিয়েছে।




