জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায়-নবাগতদের বরণ ও মাসিক প্রথম সভা ২০এপ্রিল বিকেল সাড়ে তিনটায় এক আলোচনা সভা হলরুমে অনুষ্ঠিত হয়। পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউএনও রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা: শামসুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আ: আহাদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, নবাগত উপজেলা চেয়ারম্যান আলহজা একেএম হাবিবুর রহমান চাঁন, বিদায়ী চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, নবাগত ভাইস চেয়ারম্যান সাংবাদিক নূরুল আলম সিদ্দিকী, চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ কিসমত পাশা, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম মন্টু তালুকদার প্রমুখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন।
মেলান্দহে মা সমাবেশ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

জামালপুরের মেলান্দহ বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা সভা ২০এপ্রিল বেলা ১১টায় স্কুল ক্যম্পাসে অনুষ্ঠিত হয়। এসএমসির সভাপতি মইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-সহকারি শিক্ষা অফিসার ইকবাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলতাফুর রহমান, বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যান সমিতির সভাপতি মফিজ উদ্দিন, শিক্ষা কমিটির সদস্য আ: মজিদ বিএসসি, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, বাঘাডোবা হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মিজান উল মাওলা, ঘোষেরপাড়া সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, চরবানিপাকুরিয়া সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক হাবিবুলাহ, বাগবাড়ি সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক একে আজাদ, বেলতৈল সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক গুলজার হোসেন, চিনিতোলা সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আহসান মুনির, বন্দোরৌহা সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন, শাহাব উদ্দিন মন্ডল প্রমুখ। সমাবেশে জাতীয় পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অর্জনকারী রঞ্জিতাকে ক্রেস্ট প্রদান শেষে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।




