ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে ট্রাক শ্রমিকের চোখ উপড়ানো ও মিথ্যা মামলার প্রতিবাদ সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ৭:২৯ অপরাহ্ণ
ধামইরহাটে ট্রাক শ্রমিকের চোখ উপড়ানো ও মিথ্যা মামলার প্রতিবাদ সমাবেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলা ট্রাক,ট্রাংকলড়ী ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৫০) ধামইরহাট শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ এপ্রিল মাতাজীহাট শাখা উদ্বোধনের সময় ২৩৮নং লাইসেন্সধারী মোটর শ্রমিকের সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালিয়ে ২৬৫০ এর শ্রমিকদের জখম করে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। এর প্রতিবাদে ধামইরহাট শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে কার্যালয়ের সামনে ১৮ এপ্রিল বিকেল ৫ টায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ধামইরহাট শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা আবু হানিফ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউল করিম, পতœীতলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহান আলী বাবু, ধামইরহাট শাখার সহঃ সম্পাদক আঃ রউফ, আবুল বাশার প্রমুখ। উল্লেখ্য গত ৫ মার্চ ২৩৮ নং মোটর শ্রমিকের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে ২৬৫০ নং সংগঠনের অন্যতম সদস্য বাবু হোসেনের বাম চোখ উপড়িয়ে ফেলে ও অপর সদস্য এনামুল হোসেন মিলনের বাম হাত ভেঙ্গে দেয়া সহ ফজলুর রহমান ও আফজালকে গুরুত্বর জখম করে। বক্তাগণ অবিলম্বে ২৩৮ নং সংগঠন কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাসী বাহিনী দ্বারা চোখ উপড়ানোর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!