মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আওতায় জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের এক অবহিতকরণ ১৭ এপ্রিল বৃহস্পতিবার ইউএনও’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ ওবাইদুল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাহ উদ্দিন আল ওয়াদুদ, আওয়ামীলীগ নেতা ময়নুল ইসলাম ময়েন, মাহবুবুর রহমান ধলু প্রমুখ।
মহাদেবপুরে মাতৃত্ব ভাতার চেক বিতরণ

নওগাঁর মহাদেবপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ২১০ জন মহিলার মাঝে মাতৃত্বকালীন ভাতার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৭ এপ্রিল বৃহস্পতিবার ইউএনও মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুনসহ অন্যান্য কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।




