ads

রবিবার , ১৩ এপ্রিল ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বেতাগীতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৩, ২০১৪ ১:০৫ অপরাহ্ণ
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বেতাগীতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি

 মোঃ মোস্তাফিজুর রহমান বেতাগী (বরগুনা) : বেতাগীতে প্রানের উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শেষ পর্যায়ে চলছে নানা আয়োজন। নেয়া হয়েছে ৫ দিন ব্যাপি বর্ষ বরণ অনুষ্ঠান,বৈশাখী ও মেলাসহ নানা কর্মসুচি। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠেয় বর্ষ বরণ অনুষ্ঠান ও মেলার উদ্বোধন করবেন মেলা উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। এছাড়াও উপজেলার বিবিচিনি, মোকামিয়া ও কাজিরহাটে আয়োজন করা হয়েছে বর্ষবরনের উৎসব। বাঙালীর ঐতিহ্য,সংস্কতি,কৃষ্টি মনে করিয়ে দিতে উপজেলার সর্ব শ্রেনী- পেশার মানুষের অংশগ্রহনে পহেলা বৈশাখ সকালে আনন্দ শোভা যাএা,পান্তা ইলিশ ভোজন করা হবে।থাকছে প্রতিদিন সন্ধ্যায় সংস্কৃতিক আনুষ্ঠান,মেলার শেষে র‌্যাফেল ড্র,গাভী পুরস্কার।এর পুর্বে রবিবার নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, উপজেলাপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার,পৌর কাউন্সিলর অভিজিৎ গুহ সুমন, পৌর আওয়ামীলীগ সভাপতি বাবুল আক্তার,প্রেসক্লাবের সাধারণ স্মাদক সাইদুল ইসলাম মন্টু,উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহামুদুল হাসান মহসিন।মেলা উদযাপন কমিটির আয়োজকরা জানান,নতুন বর্ষ বরণের উৎসব ছড়িয়ে দিতে যা যা প্রয়োজন সব কিছু করা হবে।

বেতাগী ছাত্রলীগ নেতার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Shamol Bangla Ads

বেতাগী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ রুবেল খানের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠিত হয়। রবিবার সকালে পৌর আওয়ামীলীগ সভাপতি বাবুল আকতারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, সাধারন সম্পাদক হাদিসুর রহমান পান্না, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুৎফর রহমান স্বপন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম পিন্টু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহামুদুল হাসান মহসিন। বক্তারা এ সময় অভিযোগ করেন, সুমন ও তার সহযোগীরা রুবেলের বাড়িতে হামলা করে তার উপর নির্যাতন চালায়। হামলাকারিরা তার বাড়ির কুডার কুড়ে আগুন দেয়। শেষে সুমনের শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নিকট স্মারকলিপি প্রদান করে।একই দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!