ads

রবিবার , ৫ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেনীতে ভোটকেন্দ্রে সংঘর্ষ-গুলি : বিএনপিকর্মী নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৫, ২০১৪ ১২:৪৯ অপরাহ্ণ

Feni_District_Map_Bangladesh-ফেনী সংবাদদাতা : ফেনীর সোনাগাজী উপজেলার একটি কেন্দ্রে পুলিশের সঙ্গে ১৮ দলের কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালায় ১৮ দলের কর্মীরা। ওইসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধলে ৩ জন গুলিবিদ্ধ হন। আহতদের সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান শহিদুল ইসলাম নামের (৩০) এক বিএনপি কর্মী। ওই ঘটনার পর কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল জানান, ১৮ দলের একদল কর্মী ভোট কেন্দ্রটিতে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায় পুলিশ গুলি চালায়।

Need Ads
error: কপি হবে না!