ads

সোমবার , ৯ মে ২০২২ | ১৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহী মারা গেছে। ৯ মে সোমবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া জামতলা মোড়ে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মোটরসাইকেল আরোহীরা হলেন সরিষাবাড়ী পল্লীবিদ্যুৎ সমিতির মিটার টেস্টিং সুপারভাইজার মো. আলী হাসান (২৪)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। অপরজন একই অফিসের ইলেক্ট্রিশিয়ান ও সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিলপাড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে সুলতান মাহমুদ (৩৫)।

পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম নুরুল হুদা জানান, বিকেল ৩টার দিকে আলী হাসান ও সুলতান মাহমুদ পল্লীবিদ্যুৎ অফিস থেকে কাজের জন্য ডোয়াইল যাচ্ছিলেন। এসময় তারা সাতপোয়া জামতলা মোড়ের অরক্ষিত রেলক্রসিং পর্যন্ত পৌঁছলে সরিষাবাড়ী থেকে যমুনা সেতু (পূর্ব) স্টেশনগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন।

Shamol Bangla Ads

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Need Ads