ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বাবেলাকোনায় ওয়ার্ল্ড ভিশনে শিশুদের জন্মদিন উৎযাপন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১১, ২০১৪ ৬:০৫ অপরাহ্ণ

SSSSশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:  শেরপুরের শ্রীবরদী উপজেলাধীন বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ে এডিপি ওয়ার্ল্ড ভিশন কর্তৃক স্পনসরড্ এবং নন স্পনসরড্ শিশুদের জন্মদিন উৎযাপন করা হয়েছে। ১১ এপ্রিল সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে  কেক কেটে ও জন্ম দিনের গান গেয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুভ সূচনা হয়।
কাবেরি, তৃষ্ণা তার দলের মান্দি নাচ, সুমাইয়া দোয়েল শিশু ফোরাম সদস্যদের একক গান, বন্যা ও রাত্রী ফোরামের সদস্যদের নাচ, তাহমিনা তার দলের কবিতা আবৃতি, ইয়াকুব ও তার দল টাইগার ও দোয়েল শিশু ফোরামের শিশু কর্তৃক শিশু শ্রমের উপর সংক্ষিপ্ত নাটিকা প্রদর্শন করা হয়।
পরে শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল মামুন ও জয়া রানী কোচের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ডিভিশনাল ডিরেক্টর মি: পিন্টু আরেং, বিশেষ অতিথি বিদ্যালয়টির প্রধান শিক্ষক কর্ণিয়া মৃ, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও প্রতিষ্ঠানটির সভাপতি সুশীল নকরেক, হারিয়াকোনার রেভাঃ অমৃত মৃ  বক্তব্য রাখেন।  এ সময় উপস্থিত শিশুদের প্রত্যেককে একটি করে জ্যামিতি বক্স ও মর্ধ্যাহ্ন ভোজের নিমিত্তে একটি করে খাবার প্যাকেট বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  বলেন-আজকের শিশুরা আগামী দিনে নিজেকে গড়ে তোলে জাতির কর্ণধার হয়ে নেতৃত্ব দিবে। প্রত্যেক শিশুর মধ্যে প্রতিভা লুকিয়ে আছে। এই প্রতিভা বিকশিত করার নিমিত্তে অভিভাবক, সমাজ ও সরকার সার্বিক সহায়তা করলে এরা অবশ্যই দক্ষ জনবল হিসেবে প্রতিষ্ঠিত হবে। আজকের সমাজের বিত্তশালীদের সন্তানদের জন্মদিন পালন করে থাকে কিন্তু সমাজের হত দরিদ্র সন্তানরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়। জন্ম দিন শুধু বিত্তবানদের সন্তানদের জন্যই নয় বরং সকলের।  তাই আজ হতে প্রত্যেক শিশুই যাহাতে জন্মদিন পালন করতে পারে এ বিষয়ে অভিভাবক ও সমাজের সচেতন প্রতিবেশীদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহবান জানান ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!