ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় বলিখেলাকে কেন্দ্র করে গুলি বিনিময় : আটক ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১১, ২০১৪ ৪:০৮ অপরাহ্ণ
পেকুয়ায় বলিখেলাকে কেন্দ্র করে গুলি বিনিময় : আটক ২

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়া উপজেলার টইটং বাজারের উত্তর পাশে বলিখেলাকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০/১২জন আহত হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক জাহেদ চৌধুরীর নেতৃত্বে বাচ্চু মিয়ার মালীকানাধীন জমিতে বলিখেলার আয়োজন করলে ওই জমির কৃষকরা সহ দুই শতাধিক লোকজন এসে বলিখেলার পতাকা তুলে দেয়ার সময় জাহেদ চৌধুরী গং গুলি বর্ষণ শুরু করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে বাচ্চু মিয়ার লোকজন ছত্রভঙ্গ হয়ে গেলে জাহেদ চৌধুরীর লোকজন দুজনকে আটক করে ব্যাপক মারধর করে পুলিশে সোর্পদ করেছে। আটক ব্যক্তিরা হলেন, বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত বদিউল আলমের ছেলে আবদুল জলিল (৫০) ও পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের রায়বাপের পাড়া এলাকার আমির হামজার ছেলে আবদুল হাকিম (৪৫)। স্থানীয় লোকজন জানিয়েছেন, টৈটং মৌজার প্রায় ৫একর জমি নিয়ে বাশঁখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের জমিদার বাড়ির ফজলুল কবির চৌধুরী বাচ্চু মিয়া গংয়ের সঙ্গে টইটংয়ের পন্ডিত পাড়া এলাকার মোরশেদ হাসান গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মোরশেদ হাসান এর ভাতিজা ও ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক জাহেদ বলিখেলার আয়োজন করতে গেলে বাচ্চুমিয়ার গং জায়গাটি দখল উচ্ছেদ আশংকায় বাধা দিতে গেলে এঘটনার সৃষ্টি হয়। স্থানীয় লোকজন আরো বলেন, এসময় প্রায় ২০/৩০ রাউন্ড গুলি বর্ষণ করে অস্ত্রধারীরা। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, স্থানীয় পক্ষরা দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পেকুয়ায় সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত ৬

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।
জানা যায়, গতকাল বিকাল ৫ টার দিকে বসতভিটার জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ইসমাইলের ছেলে রেজাউল করিম গং ও ফজল করিমের ছেলে মনজুর আলম গং এর সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই সময়ে ফজল করিমের ছেলে মনজুর আলম চট্রগ্রাম থেকে এলাকায় আসছে খবর পেয়ে মোহাম্মদ ইসমাইলের ছেলে রেজাউল করিম, আলী আহমদ, ময়না, জন্নাতু, মোহাম্মদ সেলিম গং দা, কিরিচ, লাঠি নিয়ে মনজুর আলমের (৪০)উপর অতর্কিত ভাবে হামলা করে মাথায় গুরুতর আহত করে। এ সময় মনজুর আলমকে উদ্ধার করতে তার স্ত্রী ও মেয়েরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার স্ত্রী রেনুয়ারা বেগম(৩৮),জালাল উদ্দিনের স্ত্রী রুবি আক্তার(২০), মনজুর আলমের মেয়ে মনি আক্তার(১৭), আয়েশা বেগম(১৫), তার ছেলে সুমনকে(১০)কে কুপিয়ে আহত করে। আহত মনজুর আলম বলেন, ঘটনার সুষ্টু তদন্ত করে দোষীদের আইনের আওতায় গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট দাবী জানান। এ ব্যাপারে তিনি বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!