আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্দিড়া গ্রামে গ্যারেজে রাখা একটি মাইক্রোবাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুবৃত্তরা।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ।
অগ্নিসংযোগে মাইক্রোটি পুড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে বলে অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান। গ্যারেজে রাখা মাইক্রোতে অগ্নিসংযোগ নাশকতা নাকি পূর্ব শক্রুতামূলক এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া খাঁ পাড়ার মিজানুর রহমান রুবেল মাইক্রো ঢাকা মেট্রো-চ-১১-৬৩৮৬ কিনে নিজেই চালিয়ে পরিবহন ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে তাঁর বাড়ীর পার্শ্বে মাইক্রোটি গ্যারেজ করে বাড়ীতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে দুর্বৃত্তরা মিজানুর রহমান বাড়ীর মেইন গেট বাহির থেকে বন্ধ করে গ্যারেজ করা মাইক্রোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয়রা টের পেয়ে আগুন নিভানোর চেষ্টা করলেও গাড়ীর ভিতর সহ বিভিন্ন অংশ পুড়ে যায়। মাইক্রোর মালিক মিজানুর রহমান রুবেল জানান, বাড়ীর গেট বাহির থেকে বন্ধ করে রাখায় তালা ভেঙে বের হতে হয়েছে। মাইক্রো পুড়ে যাওয়ায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। এদিকে এ ঘটনায় এলাকার মাইক্রো মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।




