সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ দেশের প্রতিথযশা সাংবাদিক জাতীয় সংবাদ সংস্থার সাবেক ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক প্রবীণ সাংবাদিক এবিএম মূসার মৃত্যুতে সাপাহার প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক শোক সভায় প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ দছির উদ্দীন, সাবেক সভাপতি মোঃ তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংবাদিক মফিজ উদ্দীন, গোলাপ খন্দকার, দছির উদ্দীন, আবুল হোসেন, বাবুল আক্তার, কামরুল ইসলাম, ছাদেক উদ্দীন, ইব্রাহীম খলিল প্রমুখ এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। অপর দিকে উপজেলার রিপোটার্স ফোরামের পক্ষ থেকে সাংবাদিক জুল ফিক্কার আলী সম্রাট , শাহজাহান সিরাজ, প্রদীপ সাহা, হাফিজুল হক প্রমুখ যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেন।




