ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে আ’লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৬:২৩ অপরাহ্ণ
গোপালপুরে আ’লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুরে এক আওয়ামী লীগ নেতার উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে কুপিয়ে আহত ও ব্যবহৃত মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার নগদাশিমলা বাজার এলাকায়।

Shamol Bangla Ads

হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা জামাল জানান, হাদিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুস ছবুর (৩৮) মঙ্গলবার গোপালপুর হতে বাড়ী ফেরার পথে রাত ১০টার দিকে নগদাশিমলা বাজার এলাকায় পৌছলে খোকন, ভূটু গংরা পূর্ব পরিকল্পিত ভাবে তার উপর হামলা চালায়। এসময় তাকে এলোপাথারি কুপিয়ে মারাত্বক আহত করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়ে দেয়।
রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গোপালপুর থানার ওসি মোঃ শহিদুল­াহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বুধবার বিকেলে এ ঘটনায় গোপালপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে আহত আওয়ামী লীগ নেতা আব্দুস ছবুরের বড় ভাই হাজী আব্দুস সালাম নিশ্চিত করেছেন। সে বাজার হাদিরা এলাকার হাজী বুজরত আলীর ছেলে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!