ফারুক হোসেন, ঢাকা : রাজধানীর মিরপুরের কাজিপাড়ায় রোকেয়া স্মরণীর কাছে বিকাশকর্মীকে গুলি করে দশ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।গুলিবিদ্ধ বিকাশের কর্মীসহ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা বিকাশকর্মী আবুল কালাম আজাদ( ২৬) গোপালগঞ্জের কাশিয়ানার নিজামকান্দি গ্রামের আব্দুল ওয়াহে ছেলে। পথচারি কবির হোসেন (২২) ভোলার লালমোহনের চল্ডি এলাকার কালু মিয়ার ছেলে। গুলিবিদ্ধ আজাদ জানান, বিকাশের টাকা কালেকশন করে ব্র্যাক ব্যাংকে জমা দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। রোকেয়া স্মরণীর কাছে পৌছালে অপর একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় তার কাছে থাকা ১০ লাশ টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন।




