ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় বিশ্ব অটিজম দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ৬:৫১ অপরাহ্ণ
ভোলায় বিশ্ব অটিজম দিবস পালিত

ভোলা প্রতিনিধি : ভোলায় পালিত হলো বিশ্ব অটিজম দিবস। ২ এপ্রিল বুধবার ভোলার চরনোয়াবাদ এম.এ. আলী প্রতিবন্ধী স্কুল ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। এতে সহযোগীতায় ছিলেন ভোলা চরনোয়াবাদ মুসলিম ও ওবায়দুল হক বালিকা মাধ্যমিক বিদ্যালয়। দিবসটি র‌্যালি, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. এ আলী প্রতিবন্ধী স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি এবং দৈনিক আজকের ভোলা’র সম্পাদক আলহাজ্জ্ব মুহাম্মদ শওকাত হোসেন, শিক্ষক সমিতির সম্পাদক এবং চরনোয়াবাদ মুসলিম স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের। শুভেচ্ছা বক্তব্য রাখেন- এম এ আলী প্রতিবন্ধী স্কুলের পরিচালক এম এ আলী। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন মো. আনোয়ার পারভেজ। এসময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গ, প্রতিবন্ধী শিশুরাসহ উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ভোলার চরফ্যাশনে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুর ১২ টায় চরফ্যাশন হাসপাতালের কমিনিটি হেল্থ কেয়ার প্রভাইটারের উদ্যোগে ডাঃ সিরাজুল ইসলাম (আরএমও) সভাপতিত্বে জনগনের মধ্যে জনসচেতনা বৃদ্ধির লক্ষে চরফ্যাশন হাপাতালে কর্মকর্তা কর্মচারী স্থানীয়দের নিয়ে র‌্যালি ও আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তরা বলেন বিশ্ব অটিজম দিবস আর্ন্তজাতিক ভাবে পালন করা হচ্ছে। বাংলাদেশ সরকার এই অটিজম দিবসের উপর গুরুত্ব দিয়েছেন। সভায় বক্তারা জনগনের মধ্যে অটিজম দিবসটির গুরুত দিয়ে জনসচেতনা বৃদ্ধি করতে উপস্থিত সকলে প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ আনিসুর রহমান, ডাঃ সোভান বসাক, ডাঃ হাছান মাহামুদ, সিএইচসিপি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনগন।

ভোলার এ-রব মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত

Shamol Bangla Ads

ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান এ-রব মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও মেধাবী শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। ২ এপ্রিল বুধবার বিদ্যালয়ের কম্পাউন্ডে প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়।
ভোলার মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ মফিদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ এবং ভোলার ক্রীড়া পরিষদের সহ-সভাপতি আলহাজ্জ ফয়সাল হোসেন প্রমুখ।
শুরুতে বক্তব্য রাখেন, এ-রব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ শাফিয়া খাতুন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম। সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিযোগীতা অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথি তার বক্তব্য পুরোটাই বিদ্যালয়ের সুনামে পঞ্চমুখ ছিলেন, তার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের এদেশের আগামী প্রজন্মের কান্ডারী আক্ষা দিয়ে পড়াশোনা করে বাবা মার পাশা-পাশি দেশের মুখ উজ্ঝল করতে সচেষ্ট হওয়ার আহবান জানান।

Need Ads
error: কপি হবে না!