ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কুমিল্লায় সাংবাদিক ওরিয়েন্টেশন সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১:৫৩ অপরাহ্ণ

Comilla mapতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : আপনার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” – এ শ্লোগানটি সামনে রেখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লা সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় কুমিল্লা সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ডেপুটি সিভিল সার্জন আলহাজ্ব ডা: মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন- আাগামি ৫ এপ্রিল শনিবার সকাল থেকে কুমিল্লার ১৬ উপজেলায় ১৯৩টি ইউনিয়ন ও ৫শ ৭৯ ওয়ার্ডে ৬ হতে ১১ মাস বয়সী ১ লাখ ৩ হাজার ৮শ ৪২ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাস বয়সী ৮ লাখ ৫০ হাজার ৩শ ৯৪জন শিশুকে বছরে দু’বার ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশা-পাশি পরিমাণ মত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ডা: আজিজুর রহমান সিদ্দিকী বলেন, জন্মের পর পরই নবজাতককে মায়ের শাল দুধ খাওয়াবে এবং প্রথম ৬ মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। এছাড়াও মা এবং শিশুর পুষ্টির জন্য গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিক চেয়ে বেশি পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ রঙিন শাক-সবজি এবং হলুদ ফলমূল খেতে দিন।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, উদ্ধর্তন সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিম, আরটিভি’র কুমিল্লা প্রতিনিধি গোলাম কিবরিয়া, বিটিভি কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, দৈনিক ইত্তেফাক কুমিল্লা প্রতিনিধি মো: লুৎফুর রহমান, দৈনিক জনকন্ঠ কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, দৈনিক মানব কন্ঠ কুমিল্লা প্রতিনিধি ও আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক আমাদের সময় কুমিল্লার প্রতিনিধি সাঈদ মাহমুদ পারভেজ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, দৈনিক যুগান্তর কুমিল্লা ব্যুরো নজরুল ইসলাম দুলাল, দৈনিক শিরোনাম এর প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহবুব, দৈনিক মানব জমিন এর কুমিল্লা প্রতিনিধি জাহিদ হাসান পাটোয়ারী, সিনিয়র ফটো সাংবাদিক ওমর ফারুকী তাপস, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার ও কুমিল্লা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, সময় টিভি’র কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, দৈনিক সংবাদ এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান, দৈনিক একুশে সংবাদ কুমিল্লার প্রতিনিধি অমল মজুমদার, দৈনিক রূপসী বাংলা’র স্টাফ রিপোর্টার ও কুমিল্লা সিটি প্রেসক্লাব এর সভাপতি এম. এইচ মনির, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী, দৈনিক সমকাল এর ফটো সাংবাদিক এন.কে রিপন সহ কুমিল্লার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!