নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামের কৃতী ছাত্র আফিফ হাসান ট্যালেন্টপুলে বৃত্তিসহ সারাদেশের মধ্যে দশম স্থান লাভ করেছে। সে নন্দীগ্রাম উপজেলার কালিশ-পুনাইল হামিদীয়া ফাজিল মাদরাসা হতে ২০১২ সালের ফাজিল পরীক্ষায় অংশগ্রহণ ওই সাফল্য লাভ করে। আফিফ হাসান কালিশ-পুনাইল হামিদীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও.আ.আজিজের ছেলে।




