ফারুক হোসেন, ঢাকা : সিএনজি অটোরিক্সা ১৫ বছর মেয়াদ ৩১ মার্চ এর মধ্যে প্রজ্ঞাপন ঘোষনা না করলে ১, ২ ও ৩ এপ্রিল লাগাতার ধর্মঘট এর ঘোষনা দিয়েছেন তারা। ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা ওনার্স এসোসিয়েশন সদস্য সচিব এ.টি.এম. নাজমুল হাসান শনিবার বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটির মিলনায়তনে ‘ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা মালিক সমিতি ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কথা জানানো হয়।
মো. বরকত উল্লাহ ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ঐক্য পরিষদের ওসমান আলী, মো. খোরশেদ আলম, ফরিদুল ইসলাম, মোতালেব হোসেন, আবদুল করিম প্রমুখ। নাজমুল হাসান অটোরিক্সার পাঁচ দফা দাবি উত্থাপন করে বলেন, পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম দাবি বুয়েট এর সুপারিশ অনুযায়ী ১১ থেকে ১৫ বছর সিএনজির ইকোনোমিক লাইফ জরুরী ভিত্তিতে প্রজ্ঞাপন না করা হলে এবং সরকার এবিষয়ে গড়িমশি করলে অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচীর পদক্ষেপ গ্রহণ করবো।
শ্রমিক ঐক্য পরিষদের ওসমান আলী বলেন, আমাদের ন্যায্য দাবী মেনে নিয়ে এই সেক্টরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের নিকট উদাত্ত্ব আহবান জানাই। তা না হলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক, শ্রমিক ঐক্য পরিষদ, ফেডারেশনের ধর্মঘটে পূর্নাঙ্গ সমর্থন থাকবে।




