ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের কাছে অস্ট্রেলিয়ার শোচনীয় হার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ১১:৪৬ পূর্বাহ্ণ

182925শ্যামলবাংলা স্পোর্টস : এমনিতে অস্ট্রেলিয়ার জন্য এটা ছিল ডেড রাবারের লড়াই। হারলেও টি২০ বিশ্বকাপ শেষ, জিতলেও শেষ। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ হেরে যাওয়ায় অসিদের কাছে এটা ছিল স্রেফ নিয়ম রক্ষার ম্যাচ। ভারতের কাছে ম্যাচটি ছিল পরীক্ষা-নিরীক্ষার। সব দিক থেকে গুরুত্বহীন হয়ে ওঠা এই ম্যাচে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। ৭৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে অসিরা। ১৬.২ ওভারে মাত্র ৮৬ রানে অল আউট হয় অসিরা। ৩.২ ওভারে ১১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন রবিচন্দ্র অশ্বিন। দুটি উইকেট পেয়েছেন অমিত মিশ্র। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
নিয়ম রক্ষার ম্যাচ বলেই হয়তো ভারতের পক্ষে গতকাল ওপেন করতে নেমেছিলেন আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানকে বিশ্রাম দেওয়া হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও রান পাননি ধাওয়ান। তুখোড় ফর্মে থাকা ভারতের শক্তি বাড়িয়ে দিয়ে রানে ফিরেছেন যুবরাজ সিং। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ থেকে এই একটা জিনিসই মনেপ্রাণে চাচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি। পেয়েও গেলেন। ৪৩ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস খেললেন যুবরাজ। সেমিফাইনাল লড়াইয়ের আগে আরও প্রাণবন্ত হয়ে উঠল ভারত।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জেতে অস্ট্রেলিয়া আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। নতুন ওপেনিং কম্বিনেশন নিয়ে ভারত শুরুটা ভালো করতে পারেনি। দলীয় ৬ রানের মাথায় আউট হন রোহিত শর্মা। এরপর বিরাট কোহলিও বেশিক্ষণ টিকতে পারেননি। ২২ বলে তিনি করেন ২৩ রান। দলীয় ৫৩ রানের মাথায় আউট হন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম খেলার সুযোগ পাওয়া আজিঙ্কা রাহানে। ১৬ বলে ১৯ রান করেন তিনি। রায়নাও গতকাল সুবিধা করতে পারেননি। তিনি করেন মাত্র ৬ রান। ভারত ৬৬ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছে। আগেই নেমেছিলেন যুবরাজ। বিপর্যয়ের মুখে তার সঙ্গে যোগ দেন অধিনায়ক ধোনি। একা যুবরাজ যেন ২০০৭ সালের টি২০ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিচ্ছিলেন। সেদিনও অস্ট্রেলিয়াকে প্রায় একাই হারিয়ে দিয়েছিলেন যুবরাজ। চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষেই আবার পুরনো রূপে দেখা গেল তাকে। চার-ছক্কার সেই পুরনো ঝলক। ২০ ওভারের শুরুতে যুবরাজ আউট হন। টি-টোয়েন্টি ক্রিকেটে একটা দারুণ রেকর্ড আছে তার। প্রতি ১০ বলের একটিতে ছক্কা মেরেছেন তিনি। গতকালও ৪৩ বলের ইনিংসে মেরেছেন চারটি ছক্কা। অস্ট্রেলিয়া ডেড ওভারে ভালো বল করেছে। শেষ ওভারে ভারত মাত্র ৭ রান তুলতে সক্ষম হয়।
১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া ৪৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে। এরপর আর খেলায় ফিরতে পারেনি তারা। ভারত গ্রুপ পর্বের প্রথম ৩ ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৫৯/৭ (রোহিত ৫, রাহানে ১৯, কোহলি ২৩, যুবরাজ ৬০, রায়না ৬, ধোনি ২৪, জাদেজা ৩, অশ্বিন ২*, ভুবনেশ্বর ০*; হজ ১/১৩, ম্যাক্সওয়েল ১/২০, বোলিঞ্জার ১/২৪, মুরিনহেড ১/২৪, স্টার্ক ১/৩৬, ওয়াটসন ১/৩৬)
অস্ট্রেলিয়া: ১৬.২ ওভারে ৮৬ (ফিঞ্চ ৬, ওয়ার্নার ১৯, হোয়াইট ০, ওয়াটসন ১, ম্যাক্সওয়েল ২৩, বেইলি ৮, হজ ১৩, হ্যাডিন ৬, স্টার্ক ২, মুরিনহেড ৩, বোলিঞ্জার ১; অশ্বিন ৪/১১, মিশ্র ২/১৩, ভুবনেশ্বর ১/৭, মোহিত ১/১১, জাদেজা ১/২৫)
ম্যাচ সেরা: রবিচন্দ্রন অশ্বিন।

Need Ads
error: কপি হবে না!