ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া রাষ্ট্রপতি নিয়ে যে মন্তব্য করেছেন তা জাতির জন্য দু:খজনক : মেনন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

Pic- Kamalgonj -2মোঃ খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার : বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, স্বাধীনতার ৪৩ বছর পর বিএনপি নেত্রী খালেদা জিয়া ইতিহাসের বাইরে রাষ্ট্রপতি নিয়ে যে মিথ্যা মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা ও দেশের সাধারণ মানুষের মনে আঘাত দিয়েছেন। জিয়াউর রহমান যদি প্রথম রাষ্ট্রপতি হন, তাহলে মুক্তিযুদ্ধ করে শুরু হয়েছিল ? কেউ যদি ভয়ংকর ষড়যন্ত্র সামনে নিয়ে আসেন তা খুব দু:খজনক হবে। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। শেখ হাসিনার নের্তৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০১৫ সালকে পর্যটন বছর ঘোষনা করা হবে। মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা করা হবে, তার অংশ শমশেরনগরও হবে। শমশেরনগর বিমান বন্দরকে বেসামরিক বিমান চলাচলের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Shamol Bangla Ads

মন্ত্রী শনিবার সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমান বন্দর পরিদর্শন শেষে স্থানীয় পঞ্চমোহনায় মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টি ও শমসেরনগর নাগরিক সমাজ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আব্দুল আহাদ মিনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি।
সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, বাংলা একাডেমি কর্তৃক প্রবাসী লেখক পুরষ্কাপ্রাপ্ত সাংবাদিক ইসহাক কাজল, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সিকন্দর আলী, অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, অধ্যাপক ফজলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মো: আব্দুল গফুর, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক রতন বর্ম্মা প্রমুখ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কমরেড রাশেদ খান আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবাজ্জল একটি নাম হলো শমশেরনগর। তিনি আশা করবেন এই এলাকার সর্বস্তরের মানুষ যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী চক্রের কর্ম তৎপরতা থেকে সজাগ থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি বলেন, ৬ কিলোমিটার এলাকা নিয়ে অচিরেই শমসেরনগরকে পৌরসভায় রুপান্তরিত করা হবে। চাতলাপুর সীমান্তে সীমান্ত হাট করা হবে। তাছাড়া শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার শমশেরনগরের প্রয়োজনীয় উন্নয়ন করবে।
এর আগে মন্ত্রীদ্বয় সভাস্থলে পৌছলে আইডিয়াল কেজি স্কুল ও বিএএফ শাহীন কলেজ শমশেরনগরের ক্ষুদে শিক্ষার্থী ও মণিপুরী ললিতকলা একাডেমীর শিল্পীরা নেচে গেয়ে বরণ করে নেয়।

Need Ads
error: কপি হবে না!