ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ১২:০৪ অপরাহ্ণ
কুমিল্লায় গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন যাত্রী’র পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল ২৯ মার্চ শনিবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল বীরচন্দ্র নগর মিলনায়তনে গুনীজন সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন যাত্রী’র সভাপতি সফিকুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল এবং বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- বিশিষ্ট টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী চিত্রলেখা গুহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মোহাম্মদ আলী, প্রফেসর সেলিনা রহমান, মিলন আহমেদ, লেখক ও গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, যাত্রী’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বিধান কুমার চন্দ প্রমুখ। ওই অনুষ্ঠানে ৩ ব্যক্তিকে গুণিজন সম্মাননা দেয়া হয়। তারা হলেন- চিত্র শিল্পী অধ্যক্ষ মোহাম্মদ আলী, শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর সেলিনা রহমান, যন্ত্র সংগীত শিল্পী মিলন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন- যাত্রী’র উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক অশোক বড়–য়া, ভাস্কর ও শিল্প নির্দেশক উত্তম গুহ, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ অসংখ্য দর্শক-শ্রোতা।
সভায় বক্তারা বলেন- যখন দেশ জুড়ে সাম্প্রদায়িক শক্তির নৈরাজ্য ও তান্ডব চলছে তখন সশস্ত্র মহড়ার মাধ্যমে তারা তাদের অশুভ শক্তি প্রদর্শন করছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ও রায় কার্যকর করার পদক্ষেপ বন্ধ করতে মানবতাবিরোধী অপশক্তি নানা সহিসংতার মাধ্যমে সরাসরি যুদ্ধের ঘোষণা করছে। আর এই সময়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন পালন করছে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মাধ্যমে ৬ষ্ঠ বছরে পা রাখলো যাত্রী। বক্তারা আরো বলেন- সংস্কৃতি বিকাশে ভাষার ভূমিকাও অনন্য। পৃথিবীতে বাঙালি জাতিই একমাত্র জাতি, যারা মাতৃভাষার জন্য আত্মহুতি দিয়েছেন। আর যাত্রী মাতৃভাষা বাংলাকে প্রাধান্য দিয়ে সুস্থ ধারার সাহিত্য ও সংস্কৃতি চর্চা সবার মাঝে ছড়িয়ে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ মূল্যবোধ থেকে যাত্রী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর সমগ্র অনুষ্ঠান কুমিল্লার তিন কীর্তিমান পুরুষকে উৎসর্গ করছে যাদের একজন কালজয়ী মানুষ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, শিক্ষাবিদ অজিত কুমার গুহ এবং সর্বশেষ ব্যক্তি হলেন আন্তর্জাতিক মাতৃভাষার রূপকার বীরমুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত মো: রফিকুল ইসলাম। আলোচনার প্রারম্ভে স্মরণিকা স্বারক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এবারও প্রতিষ্ঠা বার্ষিকীতে কুমিল্লার তিন গুণিজনকে সম্মাননা, মু্িক্তযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র “জীবনঢুলী” প্রদর্শন, করা হয়। সবশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যাত্রী’র ৬ষ্ঠ বছরে পা রাখলো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!