ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পত্নীতলায় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৭:০৪ অপরাহ্ণ
পত্নীতলায় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ  উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ/১৪ উদযাপন উপলক্ষে পত্নীতলায় উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির আয়োজনে রবিবার একটি বর্ন্যাঢ়্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে রচনা প্রতিযোগীতার আয়োজন করে।

Shamol Bangla Ads

“সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রফিক এর সভাপতিত্বে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দূর্নীতি প্রতিরোধের উপায় এবং করনীয় শীর্ষক উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পত্নীতলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুহেনা মোস্তফা কামাল, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী (বুলবুল), উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার ওয়াজেদ আলী, নজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম চৌধুরী বাবু।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নজিপুর মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রাজিয়া খানম, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, সূধীর তির্কী, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য সূধীজন প্রমূখ।

Shamol Bangla Ads

আলোচনাসভা শেষে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে দূর্নীতি প্রতিরোধের উপায় এবং করনীয় শীর্ষক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

Need Ads
error: কপি হবে না!