ads

শনিবার , ২৫ জুলাই ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২ মাসের জন্য ছিটকে গেলেন রানা, আরও ২ তারকাকে নিয়ে শঙ্কা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ২৫, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

সাইড স্ট্রেইনের চোটে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তাকে সম্পূর্ণ এক মাস বিশ্রামে থাকতে হবে। পুনর্বাসন প্রক্রিয়া মেনে মাঠে ফিরতে লাগবে আরও মাসখানেকের মতো। এ ছাড়া লিটন দাস এবং শরিফুল ইসলামকেও অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

Shamol Bangla Ads

চোটের কারণে এই দুই তারকা অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে খেলতে পারবেন না। লিটন-শরিফুলের প্রথম টেস্ট খেলা নির্ভর করছে যদি-কিন্তুর ওপর। সবার আগে তাদের ফিটনেস টেস্টে পাস করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ অতিরিক্ত দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার মাটিতে নিয়ে যেতে পারে।

আসন্ন দুই টেস্টের সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে অস্ট্রেলিয়া। তাদের ঘোষিত ১৩ সদস্যের সবাই প্রথম একাদশে থাকার উপযোগী এবং বেশ অভিজ্ঞ। একজন বাদে বাকি সব ক্রিকেটারই ত্রিশোর্ধ্ব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ফাইনাল খেলার লক্ষ্যে পয়েন্ট হারাতে রাজি নয় প্যাট কামিন্সের দল। এ ছাড়া পরবর্তী বড় সিরিজকে কেন্দ্র করে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষাও তাদের বিবেচনায় আছে।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে এটি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads