ads

শনিবার , ২৫ জুলাই ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৫, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ

হতাশাজনক বিশ্বকাপ শেষে ভবিষ্যৎ নিয়ে কর্মপরিকল্পনা শুরু করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে যাওয়ার চিন্তাভাবনা তাদের। এই ম্যাচের আয়োজক হতে পারে কলকাতা।

Shamol Bangla Ads

ইএসপিএন ব্রাজিল-এর প্রতিবেদন অনুযায়ী, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের উপমহাদেশে নেওয়ার জন্য ভারতীয় আয়োজকদের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ২০২৬ বিশ্বকাপ চলাকালে সিবিএফ ও ভারতীয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছিল। টুর্নামেন্ট চলাকালে ভারতীয় ভক্তদের উন্মাদনা ও ব্রাজিলের প্রতি বিশাল সমর্থনের কারণে তারা ভারতে খেলার ব্যাপারে আগ্রহী হয়েছে।

সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে ব্রাজিলের তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা। ২৫ ও ২৯ সেপ্টেম্বর টাউন্সভিল ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। তৃতীয় ম্যাচটি নিয়ে চলছে আলোচনা এবং সেটি হতে পারে ভারতে।

Shamol Bangla Ads

ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বাংলাদেশেও তাদের ম্যাচ আয়োজনের জোরালো দাবি উঠেছে। আয়োজক হওয়ার দৌড়ে আছে সিঙ্গাপুর ও কাতার। বর্তমান পর্যায়ের আলোচনায় আপাতত ভারতকে বিবেচনা করা হচ্ছে।

ম্যাচটি কলকাতায় আয়োজন হলে সেটি হবে ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে শহরটির ঐতিহাসিক সম্পর্কের বহিঃপ্রকাশ। ১৯৭৭ সালে মোহনবাগানের বিপক্ষে নিউ ইয়র্ক কসমসের হয়ে পেলে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন। তার এক দশক পর শহরটিতে ফিরেছিলেন ব্রাজিলিয়ান লিজেন্ড।

Need Ads
error: কপি হবে না!