ads

শনিবার , ২৫ জুলাই ২০২৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতালির কোচ হচ্ছেন পিরলো

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ২৫, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির প্রধান কোচের পদে সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরলোর আগমন এখন নিশ্চিত। ৪৭ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির সঙ্গে ৪ বছরের চুক্তিতে পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। ইতালিয়ান দৈনিক লা রিপাবলিকার বরাতে ওই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Shamol Bangla Ads

সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত পিরলো ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। খেলোয়াড়ি জীবনে ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের হয়ে উজ্জ্বল ক্যারিয়ার অতিবাহিত করেছেন তিনি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফার্স্ট ডিভিশন লিগের ক্লাব দুবাই ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্বে আছেন পিরলো।
এর আগে ২০২০-২১ মৌসুমে যুভেন্টাসের ডাগআউটে ছিলেন তিনি, যেখানে ক্লাবটিকে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা এনে দেন।

Shamol Bangla Ads

পিরলোর চুক্তির খবর আসার ঠিক কয়েক ঘণ্টা আগেই ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একটি নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। এফআইজিসি সভাপতি জোভান্নি মালাগোর সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ মাস্টারমাইন্ড ইতালির পরিকল্পনায় রাজি হননি।

গত এপ্রিলে ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেন তৎকালীন কোচ জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে নামে এফআইজিসি। পিরলো ও গার্দিওলা ছাড়াও ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল ইতালিয়ান ফুটবলের নীতি নির্ধারকরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads